× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসিবি এবং ট্রাস্ট ব্যাংকের ১৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৯:১৯ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার ৮৪৮তম কমিশন সভায় বন্ড দুটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদন দেওয়া বন্ড দুটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কমিশন সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ হাজার কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি। বন্ডগুলো আনসিকিউরড, নন-কনভার্টেবল, সম্পূর্ন রিডিমেবল।  

এছাড়াও বন্ড দুটির কুপন রেট ৬ থেকে ৯ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডগুলো ইস্যু করা হবে। দুই বন্ডেরই প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা।

বিএসইসি জানিয়েছে, ট্রাস্ট ব্যাংক ও ইউসিবির দুই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে ডিবিএইচ ফাইন্যান্স। আর ট্রাস্ট ব্যাংকের বন্ডের ইস্যু ব্যবস্থাপক হিসাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ট্রাস্ট ব্যাংক নিজেদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। আর ইউসিবি টায়ার-২ শক্তিশালীর পাশাপাশি প্রচলিত ব্যবসায়ও বিনিয়োগ করবে।

এছাড়া একুশ স্ট্যাবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বিএসইসি। বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, ফান্ডটির লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা একুশ ওয়েল্থ ম্যানেজমেন্ট লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দেবে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ১০ শতাংশ।  বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে একুশ ওয়েল্থ ম্যানেমেন্ট লিমিটেড।  আর ট্রাস্টি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা