× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে প্রথম নারী এমডি নিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৭ পিএম

ডিএসইতে প্রথম নারী এমডি নিয়োগ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। তিনিই ডিএসইর প্রথম নারী এমডি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগ অনুমোদন করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক বাজার, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী নুজহাত আনোয়ার। এ নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইএফসিতে নুজহাতের দায়িত্বগুলোর মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালে অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজারের ভূমিকা। এছাড়া তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। এসময় তিনি বতসোয়ানার রাজধানী গাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়িত হয়।

ডিএসই জানায়, নুজহাতের দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি ব্যবস্থাপনা, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপটিমাইজেশন এবং বাজার-সংক্রান্ত নীতি ও অ্যাডভোকেসি। কর্মজীবনের শুরুর দিকে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে মাস্টার্স ইন কমার্স (এমকম) ডিগ্রি অর্জন করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা