× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা পাওয়ারের ভবিষ্যৎ শঙ্কায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৭ পিএম

খুলনা পাওয়ারের ভবিষ্যৎ শঙ্কায়

পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুটি বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ গত বছরের মার্চ মাসে শেষ হয়ে যায়। পরে সরকার ওই দুই কেন্দ্রের চুক্তি আর নবায়ন করেনি। ফলে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান এসএফ আহমেদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স।

খুলনা পাওয়ারের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় এমন শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিরীক্ষক তার মতামত জানিয়েছে।

নিরীক্ষক তার মতামতে বলেন, বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে খুলনা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্রের (ইউনিট-২ ও ইউনিট-৩) বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) গত বছরের ২৩ মার্চ শেষ হয়ে গেছে। এরপরে ওই বছরের ২৯ এপ্রিল কোম্পানিটির সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি করে বিপিডিবি। এই চুক্তির আওতায় কোম্পানিটি থেকে দুই বছরে প্রয়োজন অনুসারে বিদ্যুৎ কেনার কথা রয়েছে। তবে ওই চুক্তির দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও সরকার কোম্পানিটি থেকে কোনো বিদ্যুৎ ক্রয় করেনি।

এদিকে কোম্পানিটির সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিক বিদ্যুৎ ক্রয়ের চুক্তি থাকলেও পিপিএ চুক্তি করেনি সরকার। ফলে কোম্পানিটি থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য নয় সরকার। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে সরকার কোম্পানিটি থেকে বিদ্যুৎ কিনবে কি না এমন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা