× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিপিএইচ ইস্পাতের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৮ পিএম

জিপিএইচ ইস্পাতের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ ফ্যাক্টরীতে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে জিপিএইচ ইস্পাত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ছোট কুমিরা প্লান্টে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

মোহাম্মদ আলমাস শিমুল বলেন, আমাদের প্লান্টসংলগ্ন প্রতিবেশি ও স্থানীয়দের স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক ক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এরই অংশ হিসেবে এই চিকিৎসাসেবার আয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মহিলাদের জন্য স্তন ক্যান্সার স্ক্রিনিং, প্রসূতি সেবা এবং খৎনাসহ সার্বিক চিকিৎসাসেবা ও সার্জারিতে সহযোগিতা দিয়ে আসছি।

চক্ষু বিশেষজ্ঞ ডা. সৌমেন তালুকদার ও ডা. শুভ চক্রবর্তীর নেতৃত্বে আটজনের একটি মেডিকেল টিম দিনব্যাপি এই চিকিৎসা সেবা পরিচালনা করেন। এদিন মোট ৫১২ জন নারী ও পুরুষকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ দেয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে সীতাকুণ্ডে এইচএসসির কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা