× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হলেন হানিফ ও সাজেদুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হলেন হানিফ ও সাজেদুল

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের দুইটি শূন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. হানিফ ভূঁইয়া ও মো. সাজেদুল ইসলাম শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করে। আগামীকাল ১৮ ডিসেম্বর ডিএসই’র ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা আনুষ্ঠানিকভাবে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন বলে ডিএসই’র এক সংবাদ কিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানে হয়, ডিএসই’র পরিচালনা পর্ষদের দুইটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত ১১০১তম বোর্ড সভায় তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মো. আব্দুস সামাদ নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম এবং ড. মো. জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশন ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর (অফিস সময় বিকাল ৫টা পর্যন্ত) মনোনয়নপত্র গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে রেপিড সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. হানিফ ভূঁইয়া এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, ডিএসই’র ৬৪তম বার্ষিক সাধারণ সভায় বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং মো. শাকিল রিজভী অবসর গ্রহণ করবেন।

মো. হানিফ ভূঁইয়া বাংলাদেশের পুঁজিবাজারের একজন সুপরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি ১৯৯৫ সালে ডিএসই’র সদস্য হিসেবে পুঁজিবাজারে কার্যক্রম শুরু করেন এবং ২০০৬ সালে রেপিড সিকিউরিটিজ লিমিটেড নামে কর্পোরেট সদস্য প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি মার্চ ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৫, মার্চ ২০০৭ থেকে মার্চ ২০১০ ও মার্চ ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৪ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৩ মার্চ ২০১৭ সালে ডিমিউচ্যুয়ালাইজড ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে চতুর্থবারের মতো পরিচালক নির্বাচিত হন।

মো. সাজেদুল ইসলাম একজন অভিজ্ঞ পুঁজিবাজার বিশ্লেষক ও উদ্যোক্তা। তিনি ২০০৬ সাল থেকে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত হচ্ছে, যা ১৯৯৩ সালে ডিএসই’র সদস্যপদ অর্জন করে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

পুঁজিবাজারে কৌশল নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, নীতিমালা অনুসরণ এবং ব্যবসা সম্প্রসারণে তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিচালক, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সহসভাপতি ও ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডিএসই ব্রোকার্স ক্লাবের প্রেসিডেন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা