প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:৫০ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম
জেসিআইর নতুন প্রেসিডেন্ট রাইসা নাসের খানসহ কমিটির অন্য সদস্যরা। ছবি : সংগৃহীত
রাইসা নাসের খানকে প্রেসিডেন্ট নির্বাচিত করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা আপটাউনের ২০২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জেসিআই ঢাকা আপটাউনের জেনারেল অ্যাসেম্বলিতে নতুন এ কমিটি গঠিত হয়। কমিটিতে লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাইশা বিনতে সিদ্দিক, লোকাল ভাইস প্রেসিডেন্ট মো. ফয়জুন্নুর আখন রাসেল, মো. ফারহান মাসুদ ও মো. হাসিন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য মনোনীত সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল সাজিয়ান আফরিন ফাইজা, ট্রেজারার তানভির আহমেদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল মনোয়ার হোসাইন চৌধুরী মাহের, ডিরেক্টর নকিবুল হক, ব্যারিস্টার আশিকুর রহমান, মাশিয়াত নূর, কমিটি চেয়ার অরিন চৌধুরী, দেওয়ান মহম্মদ জয়, ব্যারিস্টার তাজরীণ রেজা কবির, আইপিএলপি পারভেজ আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আপটাউনের সাবেক প্রেসিডেন্ট ও ন্যাশনাল বোর্ডের সদস্যসহ অন্য অতিথিরা।
ঢাকা আপটাউনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসা নাসের খান তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সি উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে বর্তমানে ৫ হাজারের বেশি সদস্য সক্রিয়ভাবে সামাজিক উন্নয়নে কাজ করছেন।