× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টয়োটা হাইয়েস অ্যাসেম্বলিং করবে প্রগতি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৮ পিএম

টয়োটা হাইয়েস অ্যাসেম্বলিং করবে প্রগতি

বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড টয়োটার কমিউটার সিরিজের হাইয়েস গাড়ি অ্যাসেম্বলিং হচ্ছে চট্টগ্রামে। রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় প্রথমবারের মতো এই গাড়ি অ্যাসেম্বলিং শুরু হয়েছে। প্রথম দফায় এই ব্র্যান্ডের ১০০টি হায়েচ গাড়ি অ্যাসেম্বলিং করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘১০০টি গাড়ির মধ্যে আমরা ইতোমধ্যে ৩৬টির অ্যাসেম্বলিং কার্যক্রম শেষ করেছি। শনিবার এসব গাড়ি সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিল্প সচিব মো. ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।’

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিট্ডে সূত্রে জানা যায়, দেশে টয়োটা ব্র্যান্ডের গাড়ির চাহিদা অনেক। এই চাহিদার কথা মাথায় রেখে টয়োটার সঙ্গে গাড়ি অ্যাসেম্বলিং করার কাজ শুরু করে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেই ধারাবাহিকতায় গত মে মাসে গাড়ি অ্যাসেম্বলিং করার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রগতি ইন্ডাস্ট্রিজ। 

সে অনুযায়ী এখন থেকে প্রগতি ইন্ডাস্ট্রিজের সীতাকুণ্ডের অ্যাসেম্বলিং ইউনিটে টয়োটা ব্র্যান্ডের সব ধরনের গাড়ি অ্যাসেম্বলিং করবে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে প্রথম দফায় হাইয়েস কমিউটার গাড়ির অ্যাসেম্বলিং কাজ শুরু হয়। ৩৬টি গাড়ির অ্যাসেম্বলিং কার্যক্রম শেষ হওয়ায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে সেগুলো সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

বিএসইসি ও প্রগতি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. আনোয়ারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং। 

মো. ওবায়দুর রহমান বলেন, প্রগতি-টয়োটা পার্টনারশিপ করে টয়োটা গাড়ি বাজারজাত শুরু করায় এদেশের শিল্প খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। বিশ্বমানের টয়োটা ব্র্যান্ড দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান প্রগতির মাধ্যমে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ও টেকসই ফিচারযুক্ত গাড়ি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করায় জাতির জন্য এক মাইলফলক হয়ে থাকবে। এ যাত্রা ব্যবসা-বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা করল।

টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং বলেন, প্রগতি-টয়োটা প্রথম যাত্রা করল। বিশ্বাস, আস্থা আর সক্ষমতায় এটি আরও দৃঢ় হবে আরও। প্রগতির মাধ্যমে টয়োটা বাংলাদেশে তাদের গ্রাহকদের সেবার মান আরও বেশি বাড়াতে ও সহজতর করতে এ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল। তিনি প্রগতির আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিএসইসির চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান এবং টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিথ সিং শিল্প মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট টয়োটা হায়েচ কমিউটারের প্রথম গাড়ি হস্তান্তর করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা