প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২২:১০ পিএম
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আইএবি বিল্ড এক্সপো ২০২৫-তে অংশগ্রহণ করেছে জিপিএইচ ইস্পাত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ডিজাইনারসহ নির্মাণশিল্পের বিভিন্ন শীর্ষ বিশেষজ্ঞদের নিয়ে এই আয়োজন প্রদর্শন করে জিপিএইচ কর্তৃপক্ষ।
প্রদর্শনীতে ছিল সিসমিক বেস আইসোলেশন, উন্নতমানের স্টিল উৎপাদন, রিবার ফ্যাব্রিকেশন, আধুনিক কানেকশন ও জয়েন্টিং সিস্টেমসহ প্রিকাস্ট এবং পোস্ট-টেনশনিং সলিউশন। দর্শনার্থীরা এ এক্সপোর মাধ্যমে জানতে পারছেন, এই প্রযুক্তিগুলো কীভাবে বর্তমান নির্মাণকে আরও শক্তিশালী, নিরাপদ এবং ভবিষ্যতের জন্য টেকসই করে তুলতে পারে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জিপিএইচ কর্তৃপক্ষ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভেন্টে জিপিএইচ ইস্পাত দেশের বিভিন্ন সেক্টরের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে এবং এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ, দীর্ঘমেয়াদি সুবিধা এবং সরকারি–বেসরকারি অবকাঠামো প্রকল্পে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করে। এই এক্সপোর মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা ও দেশের নির্মাণ খাতে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
জিপিএইচ কর্তৃপক্ষ জানায়, এক্সপোতে জিপিএইচের স্টল উদ্বোধন করেন, শিক্ষাবিদ ও কাঠামো প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া; ড. রাকিব আহসান, অধ্যাপক, প্রকৌশল বিভাগ, বুয়েট; অধ্যাপক ড. ফখরুল আমীন, সাবেক অধ্যাপক, বুয়েট; অধ্যাপক ড. ফাহমিদা গুলশান, অধ্যাপক, পদার্থ ও ধাতব প্রকৌশল বিভাগ এবং আব্দুল্লাহ আল হোসাইন চৌধুরী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এ সময় জিপিএইচ ইস্পাতের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমাস শিমুল উপস্থিত ছিলেন।