চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১ পিএম
১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সোসরিজ লিমিটেড।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে কেডিএস এক্সোসরিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারদের সরব উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান সকলকে ধন্যবাদ জানান। এবছর কোম্পানির ৩৪ বৎসর পদার্পণ উপলক্ষে কোম্পানির চেয়ারম্যান সকল স্টেইকহোল্ডারদেরকে তাদের সহযোগিতার জন্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেয়ারহোল্ডারদের সর্বাত্নক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরো ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কোম্পানি চেয়ারম্যান।
সভায় বিগত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং কোম্পানির গত ৩০ জুন নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য বিষয় অনুমোদন করা হয়।
সভাশেষে কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং কোম্পানরি ভবষ্যিৎ পরকিল্পনা সর্ম্পকে আলোকপাত করেন।