ঢাকার পুঁজিবাজার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:২০ পিএম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১০ ডিসেম্বর) সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বাজারটিতে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, বিপরীতে ২২৭টির দাম কমেছে। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম । এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪২ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন বাজারটিতে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৮ কোটি ০৩ লাখ টাকা।