× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

উত্তরা সেন্টার পয়েন্টে নিজেদের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ‘গেমিং পয়েন্ট: নেক্সট লেভেল’ ট্যাগলাইনকে কেন্দ্র করে তৈরি এই ইনফিনিক্স আউটলেট নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা উপহার দেবে।

ব্র্যান্ডশপটিতে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমার ও গেমিং–অনুরাগীরা যে কোনো সময় এসে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন। ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো উপভোগ করার সুযোগ মিলবে এখানে। দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। তরুণ ও নারীদের ক্ষমতায়নে ইনফিনিক্সের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের এই অংশগ্রহণ। শীর্ষস্থানীয় টেক ইউটিবাররাও এই অনুষ্ঠানে এসে গেমিং জোনের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ জোন এবং জনপ্রিয় তরুণ শিল্পী ক্রিটিকাল মাহমুদ–এর বিশেষ সংগীত পরিবেশন, যা পুরো আয়োজনে প্রাণচাঞ্চল্য যোগ করে।

ইনফিনিক্স জানিয়েছে, এই গেমিং ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়—এটি একটি কমিউনিটি–কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স ডিভাইসের পারফরম্যান্স, স্থায়িত্ব ও নেক্সট-লেভেল ডিজাইন সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।

আগামীতেও স্টোরটিতে নিয়মিত গেমিং সেশন, হ্যান্ডস-অন এক্টিভিটি ও কমিউনিটি ইভেন্ট আয়োজন করা হবে, যাতে তরুণ গেমাররা ইনফিনিক্সের ‘গেমিং পয়েন্টঃ নেক্সট লেভেল’ অভিজ্ঞতা আরও কাছ থেকে উপভোগ করতে পারেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের দূরত্বে উত্তরা সেন্টার পয়েন্টের লেভেল ৪-এ স্টোরটি অবস্থিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা