প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩২ পিএম
মহান বিজয়ের মাস আরও রঙিন করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে চলছে “ঢাকা রিজেন্সি বিজয় উল্লাস” অফার।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় উল্লাস অফারের আওতায় অতিথিরা উপভোগ করতে পারবেন গ্রান্ডিওস রেস্টুরেন্টে বিশেষ বুফে ডিনার অফার “ডাইন থ্রি এট প্রাইস অফ ওয়ান” মাত্র ৮৩৩৩ টাকায়। সঙ্গে রুম প্যাকেজসহ সিলেক্টেড আউটলেট- স্পাতে ২৫% ডিসকাউন্ট, পিজ্জা/ বার্গার-এ বাই ওয়ান গেট্ ওয়ান ফ্রি অফার, কম্ফি লাউঞ্জে ১৬% ডিসকাউন্ট তো থাকছেই। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া অফারটি চলবে বিজয় দিবস পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিশুদের সৃজনশীলতা বিকাশে আগামী ১৪ ডিসেম্বরে আয়োজন করা হয়েছে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’- যেখানে ছোট্ট শিল্পীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবে দেশ, মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা।

রিজেন্সি কর্তৃপক্ষ জানান, এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন বিজয়ের আনন্দ উদযাপন করা হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপন করা হবে।