× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯ পিএম

বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ

ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ আসা শুরু হয়েছে। দুই-তিন দিন ধরে ৫০-১০০ বস্তা করে পেঁয়াজ প্রতিদিন বাজারে আসছে বলে জানান আড়তদাররা। তবে বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসা শুরু হলেও দাম কমছে না।

গত ৮ থেকে ১০ দিন আগে যেখানে খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়। সেখানে গতকাল বুধবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। 

খাতুনগঞ্জের এ কে ট্রেডার্সের মালিক আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুই-তিন দিন ধরে খাতুনগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ আসছে। তবে পরিমাণে অনেক কম। রেয়াজউদ্দিন বাজারের সবজির গাড়িতে করে ৫০ থেকে ১০০ বস্তা মুড়িকাটা পেঁয়াজ আসছে। সকালে বাজারে আসার পর দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।

মুড়িকাটা পেঁয়াজের দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, ১০০ থেকে ১০৫ টাকায় বেচাকেনা হচ্ছে। তবে পুরোদমে আসা শুরু হলে তখন দাম আরও কমবে। পুরোদমে মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। মুড়িকাটা পেঁয়াজ পুরোদমে আসা শুরু হলে দাম কমে যাবে। 

মুড়িকাটা পেঁয়াজ পুরোদমে বাজারে আসতে কত দিন সময় লাগতে পারে জানতে চাইলে পাবনার সুজানগরের কৃষক কুতুব উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আর ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। এরপর বাজারে পুরোদমে পেঁয়াজ পাওয়া যাবে। মুড়িকাটা পেঁয়াজ আসার আগের সময়ে বাজারে সরবরাহ একটু কম থাকে। তাই দাম একটু বেশি থাকে। তবে মুড়িকাটা পেঁয়াজ পুরোদমে এলে সেটি কমে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা