× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় গতি বাড়াবে পেপ্যাল: গভর্নর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় গতি বাড়াবে পেপ্যাল: গভর্নর

বাংলাদেশ ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ব বাজারে প্রবেশ বাড়াতে এবং শক্তিশালী ডিজিটাল সংযোগের মাধ্যমে কুটির ও ক্ষুদ্র শিল্প (এসএমই) খাতকে আধুনিক করতে পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমগুলোকে একীভূত করার দিকে এগোচ্ছে বাংলাদেশ।  

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বার্ষিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কথা জানান।

বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ. মনসুর ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত মো. নূরুজ্জামান।

গভর্নর বলেন, আমরা ইতোমধ্যেই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বাধা দূর করেছি। পেপ্যালের মতো প্লাটফর্মগুলোর মাধ্যমে এসএমই খাতের লেনদেন সহজ হওয়া উচিত।

বিশ্ব বাজার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোকে একীভূত করার গুরুত্ব তুলে ধরেন। গভর্নর একই সঙ্গে সাপ্লাই চেইন শক্তিশালী করে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইন্টিগ্রেশন এবং শক্তিশালী ডিজিটাল ও টেকসই প্লাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, এখানে প্রতিষ্ঠানগুলো নিজেরাই সবকিছু করার চেষ্টা করে। এর মধ্যে কর জটিলতা এবং নীতিগত অসংগতির চ্যালেঞ্জ আছে। উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সংযোগ ঘটিয়ে অনলাইন প্লাটফর্মগুলো জনপ্রিয় করে তুলতে হবে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। 

অর্থায়নের বিষয়ে গভর্নর আহসান এইচ মনসুর বিসিকের ঋণ বিতরণের সীমিত সুযোগের সমালোচনা করেন। তিনি বলেন, উদ্যোক্তাদের যে ঋণ দেওয়া হয়, তা খুবই অল্প। মাত্র ২০০-২৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হচ্ছে। এটি অনেক বেশি হওয়া উচিত ছিল। আমাদের হাতে পঁচিশ হাজার কোটি টাকা আছে। ঋণ বিতরণেও দুর্বলতা আছে। এটি নিয়মিত হালনাগাদ করা উচিত এবং পেশাদারত্বের সঙ্গে পরিচালিত হওয়া উচিত। আমাদের মানসম্পন্ন আইটি কর্মী ও অবকাঠামোর পেছনে বিনিয়োগ করা উচিত। আমরা ঋণের পরিমাণ বাড়াতে চাই। এক্ষেত্রে বিসিকের মতো প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

সতর্ক করে তিনি বলেন, বাজার তৈরি না করে সরবরাহ বৃদ্ধি সঠিক নয়। ‘বিক্রি করতে না পারলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে প্রবেশাধিকার প্রথমে থাকা উচিত। 

গভর্নর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা বিশেষায়িত ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারত্বের সুপারিশ করেন যেন ঋণ নির্ধারিত এসএমইগুলোর কাছে পৌঁছায়। বিসিক উদ্যোক্তাদের জন্য একটি গতিশীল অনলাইন বাজারের আহ্বান জানিয়ে গভর্নর ক্রেতাদের সঙ্গে সরাসরি উৎপাদনকারীদের সংযোগ স্থাপন, মধ্যস্বত্বভোগীদের নির্মূল এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য একটি পেশাদার ই-কমার্স প্লাটফর্মের প্রস্তাব করেন।

পরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর বিসিক ভবনের নিচ তলায় অনুষ্ঠিত বিসিক বিজয় মেলার স্টল পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। শুরুতেই বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বিসিকের কার্যক্রম তুলে ধরেন। সম্মেলনের এ অনুষ্ঠানে বিসিক বার্ষিক সম্মেলন ২০২৫ স্যুভেনিওর এর মোড়ক উন্মোচন করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব রাশিদুল হাসান, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদারসহ পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা