× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৬ পিএম

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

পুঁজিবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে গত নভেম্বরে এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে এক ব্যক্তিকে ৫ কোটি টাকা এবং তিন প্রতিষ্ঠানকে ১১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে ইস্যু হওয়া পৃথক চারটি আদেশে এই জরিমানা আরোপ করা হয়। অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে আদেশ জারি হয় গত ১৬ নভেম্বর এবং তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদেশ জারি হয় গত ৬ নভেম্বর।

অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তি হলেন আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, যাকে ৫ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলাম এন্টারপ্রাইজকে ৫ কোটি ২৫ লাখ টাকা, রাইয়ান ট্রেডিংকে ২ কোটি ৭৩ লাখ টাকা এবং ফারুক এন্টারপ্রাইজকে ৩ কোটি ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন চিত্র বিশ্লেষণে তাদের কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৯৬-এর সেকশন ২২ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই কমিশন উল্লিখিত অর্ডিনেন্স ও আইনের ক্ষমতাবলে তাদের অর্থদণ্ডে দণ্ডিত করেছে।

আদেশে বলা হয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। অন্যথায় কমিশন সিকিউরিটিজ আইন অনুযায়ী তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা