× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬০ দিনের বেশি দেশে থাকলে প্রবাসীদের মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:৪৬ পিএম

৬০ দিনের বেশি দেশে থাকলে প্রবাসীদের মোবাইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বাংলাদেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে দেশে ৬০ দিনের বেশি অবস্থান করলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। 

সোমবার (৩ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে ১ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে—প্রবাসীদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) থেকে নেওয়া রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ফ্রিতে মোট তিনটি ফোন সঙ্গে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে তাদেরকে ট্যাক্স দিতে হবে।

প্রবাসী যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহৃত ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। এ ক্ষেত্রে ফোন কেনার বৈধ কাগজপত্র নিজের সঙ্গে রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলোকে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না। এ ছাড়া ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সচল মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না।

বাজারে পুরোনো ফোনের কেসিং পরিবর্তন করে বিক্রির অনিয়ম ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ভারত, থাইল্যান্ড, চীন থেকে আগত ফ্লাইটগুলো শনাক্ত করে শিগগিরই কাস্টমসের অভিযান পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা