× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম

রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

গত ৩০ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলার ছিল। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একদিনের ব্যবধানে রিজার্ভে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। এর আগে গত ২৪ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। 

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে যে পরিমাণ রিজার্ভ নির্ধারণ করা হয়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা