× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজার

দাম বাড়ার চেয়ে কমার তালিকায় আট গুণ বেশি প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ পিএম

দাম বাড়ার চেয়ে কমার তালিকায় আট গুণ বেশি প্রতিষ্ঠান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ ডিসেম্বর) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দরপতন হয়েছে। যেকয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার চেয়ে ৮ গুণ বেশি সংখ্যকের দাম কমেছে। এতে বাজারটির সবগুলো সূচকে বড় পতন হয়েছে। পাশাপাশি বাজারটিতে লেনদেনের পরিমাণও কমেছে।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩২২টির। এই দাম বাড়ার তুলনায় দাম কমার সংখ্যা ৮ দশমিক ৪৭ গুণ বেশি। এছাড়াও দাম অপরিবর্তিত আছে ২৮টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে  ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে নেমেছে।

সূচকের বড় পতনের সঙ্গে বাজারটিতে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয় ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৭৬ কোটি ৬৫ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩৭ পয়েন্টে নেমেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির শেয়ারদর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন রবিবার ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা