× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫: এক্স সিরামিকস গ্রুপ আনল ‘স্পিরিট অব লাইট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম

সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫: এক্স সিরামিকস গ্রুপ আনল ‘স্পিরিট অব লাইট’

আইসিসিবিতে অনুষ্ঠিত সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫–এর চতুর্থ আসরে এক্স সিরামিকস গ্রুপ উপস্থাপন করেছে আর্কিটেকচারাল কনসেপ্ট–ভিত্তিক প্যাভিলিয়ন ‘স্পিরিট অব লাইট’। জাপানের কিংবদন্তি স্থপতি তাদাও আন্দো ও তাঁর কর্ম–ভাবনা থেকে অনুপ্রাণিত এই প্যাভিলিয়নটি এবারের এক্সপোর অন্যতম নান্দনিক, শিল্পসম্মত ও কনসেপ্টচুয়াল ইনস্টলেশন হিসেবে বিশেষভাবে নজর কাড়ছে।

প্যাভিলিয়নের ডিজাইনটি তৈরি করেছেন এক্স সিরামিকস গ্রুপের সিনিয়র আর্কিটেক্ট মৌসুমি কবির। আলো–ছায়া, কংক্রিট, মিনিমালিজম এবং স্পেস ফিলোসফির নিখুঁত মেলবন্ধন ঘটিয়ে তিনি এ বছর ‘স্পিরিট অব লাইট’-এ তৈরি করেছেন এক অনন্য অভিজ্ঞতা। প্যাভিলিয়নের অভ্যন্তরে রয়েছে একটি বিশেষ তাদাও আন্দো ট্রিবিউট কর্নার, যা তার স্থাপত্য ভাবনা, সরলতার সৌন্দর্য এবং আলোর আধ্যাত্মিক ব্যবহারকে সম্মান জানায়।

এক্স সিরামিকস গ্রুপ এই এক্সপোতে তাদের প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ড পোর্টফোলিও প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে- এক্স মনিকা, এক্স মোনালিসা, এক্স আলেকজান্ডার, এক্স টাইলস অ্যান্ড সেনিটারি এবং এক্স বাথওয়্যার এছাড়া এ বছরের বিশেষ আকর্ষণ ইতালিয়ান সিরিজ, যার মধ্যে অন্তর্ভুক্ত- কংক্রিট, এক্স স্টোন, এক্স স্লেট, উড ট্রেইল এবং প্রিমিয়াম কোয়ালিটির এক্স বাথওয়্যার।

ইতালিয়ান ডিজাইন হাউসগুলোর সঙ্গে সমন্বিত গবেষণা ও ডেভেলপমেন্টের মাধ্যমে এক্স সিরামিকস নিয়মিতভাবে ইউরোপিয়ান ডিজাইন ও প্রযুক্তিকে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে। এই ইতালিয়ান কানেকশন তাদের কালেকশনগুলোকে আন্তর্জাতিক মান, আধুনিক টেক্সচার এবং গ্লোবাল লাইফস্টাইল অনুপ্রেরণায় আরও সমৃদ্ধ করেছে।

এক্স সিরামিক্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহীন মাযহার-এর বলেন, স্পিরিট অব লাইট’ আমাদের ডিজাইন দর্শন, নান্দনিকতা এবং মানের প্রতি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাদাও আন্দো থেকে অনুপ্রেরণা নেওয়ার মাধ্যমে আমরা স্থাপত্যের গভীরতা, আলোর শক্তি এবং আধ্যাত্মিক সরলতাকে তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি আমাদের ইতালিয়ান ডিজাইন সহযোগিতা আমাদের কালেকশনকে বিশ্বমানের দিকে আরও এগিয়ে নিচ্ছে।’

ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন, ‘এই প্যাভিলিয়নটি শুধু একটি স্টল নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানে আমরা শিল্প, স্থাপত্য ও পণ্য–উদ্ভাবনকে একসঙ্গে উপস্থাপন করেছি, যা এক্স সিরামিকস-এর ব্র্যান্ড ইভোলিউশনকে নতুন দৃষ্টিতে তুলে ধরে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা