× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সিতে ‘বিয়ে বাড়ির উৎসব’ ২৮ ও ২৯ নভেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২২:২২ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২২:২৪ পিএম

ঢাকা রিজেন্সিতে ‘বিয়ে বাড়ির উৎসব’ ২৮ ও ২৯ নভেম্বর

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আগামী ২৮ ও ২৯ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে ‘এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্টস ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ির উৎসব’। দুই দিনব্যাপী এই উৎসব প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। ২৮ নভেম্বর বিকেল ৩টায় ফেস্টিভ্যালের উদ্বোধনীতে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা বুবলি।

বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা রিজেন্সি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে রিজেন্সি কর্তৃপক্ষ জানায়, বিয়ে মৌসুমকে সামনে রেখে এই বিশেষ উৎসবে থাকছে আকর্ষণীয় রুম প্যাকেজ, ব্যাঙ্কুয়েট ছাড়, ক্যাটারিং অফার, ডেকোরেশন সল্যুশন, ফটোগ্রাফি ডিলসহ আরও নানা সুযোগ-সুবিধা। 

রিজেন্সি জানায়, উৎসবকে প্রাণবন্ত করে তুলবে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ এন্টারটেইনমেন্ট এবং বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে প্রদর্শিত হবে নবীন-প্রবীণ ডিজাইনারদের ট্রেন্ডি ব্রাইডাল ও গ্রুম কালেকশন। রঙ, আলো আর সুরের মেলবন্ধনে সাজানো এই ফ্যাশন শো দর্শকদের জন্য হবে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। ২৮ নভেম্বর বিকেল ৩টায় এই ফেস্টিভ্যালের উদ্বোধনীতে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা বুবলি।  


রিজেন্সি আরও জানায়, দেশের বিখ্যাত ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাবে এই উৎসবে; জুয়েলারি, কুটিউর, বিউটি, ইভেন্ট ডেকোর, লাইফস্টাইল প্রোডাক্ট থেকে শুরু করে হোম এসেনশিয়ালস পর্যন্ত সবকিছুই থাকবে এক ছাদের নিচে। এতে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবেন এবং পাবেন শুধুমাত্র উৎসব উপলক্ষে বিশেষ অফার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা