× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকিং ও ইনস্যুরেন্স সেক্টর জবাবদিহিতায় আনতে হবে: আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২১:৫১ পিএম

ব্যাংকিং ও ইনস্যুরেন্স সেক্টর জবাবদিহিতায় আনতে হবে: আমীর খসরু

গত ১৫-১৬ বছর রাজনৈতিক দলীয় প্রভাবে গড়ে ওঠা ব্যাংকিং ও ইনস্যুরেন্স সেক্টরের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, গত ১৫-১৬ বছরে দলীয় বিবেচনায় ব্যাংকের মালিকানা ও ইনস্যুরেন্স কোম্পানি দেওয়া হয়েছে। যে কারণে এই সময়ে অনেক লুটপাট হয়েছে। এজন্য ব্যাংকিং ও ইনস্যুরেন্স সেক্টরে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। জবাবদিহিতা ছাড়া যেমন কোনো দেশ চলতে পারে না, তেমনি কোনো প্রতিষ্ঠানও চলতে পারে না। এই বিবেচনাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে।

বুধবার (২৬ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জবাবদিহিতায় মনোযোগী হওয়ার জন্য তিনি সব বীমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জবাবদিহিতার বিষয়গুলো আপনার বীমাকারীর নিরাপত্তার জন্য, আপনার কর্মচারীর নিরাপত্তার জন্য। কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই এসব জায়গায় মনোযোগী হতে হবে।

সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একটি পরিবারে যেমন সবাইকে দায়িত্বশীল হতে হয়, তেমনি এক্ষেত্রেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোম্পানির ম্যানেজমেন্টকেও দায়িত্বশীল হতে হবে, কর্মচারীদের দায়িত্বশীল হতে হবে, এজেন্টদের দায়িত্বশীল হতে হবে এবং সবচেয়ে বড় কথাÑ যারা রেগুলেটর, তাদেরকেও দায়িত্বশীল হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং ইনস্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে, সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা