প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২৩:৪৬ পিএম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)–এর বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এদিকে, চলতি অর্থবছরের নভেম্বরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় প্রবাসীরা দেশে ২ হাজার ২৭১ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ৭২৬ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২৩ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ১২ হাজার ৪২০ মিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১০ হাজার ৬৬৪ মিলিয়ন ডলার।