× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ১৮ প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:০১ পিএম

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ১৮ প্রতিষ্ঠান

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকায় ‘ইনস্পায়ার্ড বাই ফিউচার’ শিরোনামে আয়োজিত এ আয়োজনের সপ্তম সংস্করণে ব্যাংকিং, পেমেন্টস এবং ফিনটেক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতির অগ্রগতিতে অসাধারণ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।

এ বছর ১৯টি ক্যাটাগরিতে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৩৩টি পুরস্কার দেওয়া হয়েছে। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), ক্রেডিট (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), প্রি-পেইড (ডমেস্টিক অ্যান্ড ক্রস বর্ডার), পিওএস ও অনলাইন অ্যাকোয়ারিং, অ্যাফ্লুয়েন্ট, লোকেশন-বেসড অ্যাকোয়ারিং, কো-ব্র্যান্ডস, ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন অ্যাকসেপ্ট্যান্স, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইমার্জিং বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যুয়িং) ২০২৪–২৫—এসব ক্ষেত্রে কৃতিত্বের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ডিরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিমসহ বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক কোম্পানি, কূটনীতিক এবং বিভিন্ন বৃহৎ মার্চেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সামনে আরও অনেক সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে। ব্যাংক, ফিনটেক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানসহ সমগ্র ইকোসিস্টেমে অংশীদারিত্ব ও উদ্ভাবনের সমন্বয়ে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করে তোলাই এ অগ্রগতির প্রধান চালিকা শক্তি। মাস্টারকার্ডে আমরা গ্লোবাল অভিজ্ঞতা ও স্থানীয় চাহিদাকে কাজে লাগিয়ে এসব অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ সেইসব পথপ্রদর্শক ও অংশীদারদের সম্মান জানায়, যারা এই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিচ্ছেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা