× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ছে

চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধ বিবেচনায় এনবিআর সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিক আদেশ আগামী সপ্তাহে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৫-২৬ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারিত ছিল। তবে বিভিন্ন পেশার করদাতাদের আবেদন বিবেচনায় নিয়ে সময় এক মাস বাড়ানো হচ্ছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি বছরের এ পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ বছর এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া করদাতারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন।

বিদেশে থাকা বাংলাদেশি করদাতাদের জন্যও অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে [email protected]এ আবেদন করলে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা কোনো কাগজপত্র ছাড়াই অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন। কেবল আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করলেই তাৎক্ষণিকভাবে Acknowledgement Slip ও আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব হচ্ছে।

দেশ ও বিদেশে অবস্থানরত করদাতাদের মধ্যে ই-রিটার্নের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য এনবিআর কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে। এ ছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশন এবং দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সরাসরি সহায়তা পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা