× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে মার্জিন ঋণ স্থগিতের খবরে সূচকের বড় উত্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৫১ পিএম

পুঁজিবাজারে মার্জিন ঋণ স্থগিতের খবরে সূচকের বড় উত্থান

গত দেড় বছর ধরে নেতিবাচক প্রবণতা বজায় থাকার পর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন মার্জিন ঋণ রুলস প্রণয়ন করে। নীতিমালা প্রণয়নের পর বাজারের পতন আরও বেড়ে গেলে বিনিয়োগকারীরা আদালতের কাছে আবেদন করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালত নীতিমালা স্থগিতাদেশ জারির খবরে পুঁজিবাজারে বড় উত্থান ঘটে। বিশ্লেষকরা মনে করছেন, মার্জিন ঋণ নীতিমালা স্থগিত হওয়া এবং বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে আসার কারণে সূচকগুলোতে এই উত্থান দেখা গেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমেছে।  

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৮টির। আর ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ২৩টির দাম কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৭০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৪টির দাম কমেছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৫টির দাম বেড়েছে। বিপরীতে ২টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৯ পয়েন্টে উঠে এসেছে। সবকটি সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪৮ কোটি ৫ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৪৮ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সামিট এলায়েন্স পোর্ট’র শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ টাকার। ১১ কোটি ৭১ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বারাকা পতেঙ্গা পাওয়ার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সিভিও পেট্রোকেমিক্যাল।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭০ প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৬ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা