পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ২২:১৪ পিএম
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ‘বর্ষ সমাপনী জোনাল সম্মেলন: ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনাজপুর বাঁশের হাট ব্র্যাক লার্নিং সেন্টারে জোনের প্রতিনিধি ও জেনারেল ম্যানেজার ফিরোজ সরকার সাজুর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর, নীলফামারী ও দিনাজপুর জোনের অফিস ইনচার্জ, সফল উন্নয়ন কর্মকর্তাবৃন্দসহ কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আল কামাল ও অতিথি জেনারেল ম্যানেজার ইউনুস আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান বক্তৃতায় বলেন, ‘আমরা সন্ধানী লাইফ পরিবার গ্রাহকের সর্বোচ্চ বিশ্বাস ও আস্থা অর্জন করে যেমন এগিয়ে চলছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে এবং গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।’