× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ কবলা দলিলে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২২:১০ পিএম

সাফ কবলা দলিলে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার

সাফ কবলা দলিলমূলে ফ্ল্যাট বা জমি বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনকালে বিক্রেতা ও ক্রেতাদের হয়রানি ও দুর্ভোগ দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার। এক্ষেত্রে ফ্ল্যাট-জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার কোম্পানি।

বুধবার (১২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়, রিয়েল এস্টেট ডেভেলপার সাফ কবলা দলিলমূলে বিক্রীত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তী সময়ে পুনঃবিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয়, হস্তান্তর বা নামজারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইনবহির্ভূত। তাই কোনো ডেভেলপার ভূমি বা ফ্ল্যাটের পরবর্তী হস্তান্তরকালে বিক্রয় অনুমোদন প্রদান, নামজারি বা অন্য যেকোনো নামেই হোক না কেন, ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে কোনো অর্থ আদায় করতে পারবে না।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিধিমালা-২০১১’ সহ প্রচলিত অন্যান্য আইন এবং এ সংশ্লিষ্ট বিধিবিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা