× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে হবে বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল: বিডা চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২২:০০ পিএম

চট্টগ্রামে হবে বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল: বিডা চেয়ারম্যান

চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে ডেনমার্কের এপিএম কোম্পানি এটি নির্মাণ করবে। এটি নির্মিত হলে আট লাখ কন্টেইনার রাখা যাবে।’

বিডা চেয়ারম্যান বলেন, ‘টার্মিনালটি নির্মাণে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে। আগামী তিন বছরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘এটি একটি বিশ্বমানের টার্মিনাল হবে। এখানে দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে। বর্তমানের চেয়ে ৪০ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা