× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিপি শিল্ড চালু করল গ্রামীণফোন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম

জিপি শিল্ড চালু করল গ্রামীণফোন

গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এটি সিসকো-চালিত পরবর্তী প্রজন্মের ডিএনএস- লেয়ার সিকিউরিটি সল্যুশন। গ্রাহকরা এখন মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বার্ষিক ৫০০ টাকার বিনিময়ে জিপি শিল্ড সাবস্ক্রাইব করতে পারবেন। 

বাংলাদেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সঙ্গে সঙ্গে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমশ ক্ষতিকর লিংক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়ছে। গ্রামীণফোনের নেটওয়ার্কে সিসকোর সেরা থ্রেট ইনটেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করবে জিপি শিল্ড। এজন্য কোনো অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই রিয়েল-টাইম সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নিরাপদ ব্রাউজিং হয়ে উঠবে সহজলভ্য ও নির্বিঘ্ন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, গ্রাহকদের শক্তিশালী সংযোগ প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ অনলাইন নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। গ্রাহকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন জিপি শিল্ড সেই আস্থা রক্ষারই প্রতিফলন। তাই নিরাপত্তাকে ব্রাউজিং অভিজ্ঞতার অংশ হিসেবে গণ্য করেছি আমরা। আমরা চাই সিসকোর বৈশ্বিক দক্ষতা এবং গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কের সমন্বয়ে প্রতিটি গ্রাহক যেন আত্মবিশ্বাসের সঙ্গে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা