প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৯ পিএম
বাংলাদেশে যাত্রা শুরু করলো সম্পূর্ণ নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫ (Deepal S05)’। ডিপল তাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোসের মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এই নতুন মডেলটি।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ডিপল বাংলাদেশের শোরুমে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডিএইচএস অটোসের পক্ষ থেকে জানানো হয়, গাড়িতে পিএইচইভি (৪ সিলিন্ডার, ১৬ ভাল্ভ ভিভিটি) ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ১৬০/২১৮ এইচপি পাওয়ার ও ৩২০ এন-এম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে ২৭.২৮ কেডব্লিউএইচ ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এবং ফুল চার্জ ও ফুল ট্যাংকে গাড়িটি ১ হাজার ২৩৪ কি.মি. চলবে।
ডিএইচএস অটোস আরও জানায়, ডিপল এস-০৫ (S05) এর ইন্টেলিজেন্ট নয়েজ-ফ্রি কেবিনে বিভিন্ন স্মার্ট টেকনোলজি যুক্ত করা হয়েছে। অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), রিমোট স্ট্রেইট ইন অ্যান্ড আউট, ৫৪০° ক্যামেরা ভিউসহ বিভিন্ন সেফটি ও কন্ট্রোল টেকনোলজি রয়েছে। গাড়ির ইন্টেরিওরে সিন্থেটিক লেদার সিটস, মাল্টিফাংশন স্টেয়ারিং হুইল, ফ্রন্ট প্যাসেঞ্জার গ্র্যাভিটি সিট ছাড়াও ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন সানফ্লাওয়ার ডিসপ্লে, ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম, রেয়ার এসি ভেন্ট ইত্যাদি ফিচারস যুক্ত করা হয়েছে। আরও আছে ইলেকট্রিক সানশেডের সাথে প্যানারমিক গ্লাসরুফ। ডিপল এস-০৫ (S05) ‘মুনলাইট হোয়াইট’, ‘ডিপ স্পেস ব্ল্যাক’, ‘অ্যান্ড্রোমেডা ব্লু’, ‘মারকিউরি সিলভার’ এবং ‘গ্যানিমিড গ্রে’ এই পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা ডিপল এস-০৫ (S05) সরাসরি দেখতে ও কিনতে পারবেন। ডিএইচএস অটোস ইতোমধ্যেই দেশব্যাপি ২২টি স্থানে ইভি চার্জিং নেটওয়ার্ক স্থাপন করেছে। ক্রেতারা গাড়ি কেনার সময় হোম চার্জার ইনস্টলেশন সুবিধা ফ্রি-তে পাবেন, যা তাদের গাড়ি চার্জ করাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। এছাড়া, গাড়ি কিনলে ৫ বছরের ওয়ারেন্টি (শর্তসাপেক্ষে) ও তিন বছরের ফ্রি সার্ভিস সুবিধা এবং গাড়ির ইভি মোটর ও ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঙ্গানর সাউথ-ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (ডিজাইন) গুয়ান জিন, চাঙ্গান-এর সাউথ-ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান, ডিএইচএস অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ, এবং হেড অফ সেলস আলফাত হোসেন খান।
এ সময় ডিএইচএস অটোসের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, “ডিপল এস-০৫ (S05) বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে বলে আমারা আশাবাদী। দেশের প্রযুক্তি-প্রেমী ক্রেতারা এই গাড়িতে উন্নত প্রযুক্তি, পারফর্ম্যান্স ও প্রিমিয়াম অনুভূতির এক নিখুঁত সংমিশ্রণ পাবেন, যা গাড়ি চালানো বা যাত্রাকালে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।”
চাঙ্গানের সাউথ-ইস্ট এশিয়ার সেলস ম্যানেজার ডু কাইজিয়ান বলে, “ডিপল এস-০৫ (S05) এর মাধ্যমে বাংলাদেশের ইভি মার্কেটে চাঙ্গান-এর অবস্থান আরও সুদৃঢ় হবে। আমরা সাশ্রয়ী দামে গাড়িটি বাজারে আনছি, গাড়ির কোয়ালিটি, পারফর্ম্যান্স ও ডিজাইন নিয়ে কোন প্রকার আপোষ না করেই। রেজিস্ট্রেশন ব্যতীত মাত্র ৫২ লক্ষ টাকায় ক্রেতারা ডিপল এস-০৫ (S05) যেকোন রঙে কিনতে পারবেন।