× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেপজা অঞ্চলে ১১১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চার প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২২:৩৯ পিএম

বেপজা অঞ্চলে ১১১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চার প্রতিষ্ঠান

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প স্থাপনের লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি সই করেছে। প্রতিষ্ঠানগুলো মোট ১১১ দশমিক ২৬ মিলিয়ন  ডলার বিনিয়োগের অঙ্গীকার করে। যেখানে ৭ হাজার ৬০৭ জনের কর্মসংস্থান হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ চুক্তি সই হয়। এ সময় বেপজার পক্ষে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল প্রধান অতিথি হিসেবে চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চার বিনিয়োগকারীর মধ্যে তিনটি প্রতিষ্ঠান পুরোপুরি বিদেশি মালিকানাধীন; চীন, সিঙ্গাপুর এবং চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন; অপরটি একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। বিনিয়োগের খাতগুলো হলো জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, টেস্টিং সেবা এবং গার্মেন্টস আনুষঙ্গিক পণ্য উৎপাদন।

সবচেয়ে বড় বিনিয়োগ করছে চীনের তাই মা সুজ (বিডি) কম্পানি লিমিটেড, যারা ৫৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি জুতা তৈরির কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি বছরে ৭০ লাখ জোড়া ফরমাল ও ক্যাজুয়াল জুতা উৎপাদন করবে এবং এতে ৫ হাজার ৯০০ জনের কর্মসংস্থান দেবে। বাংলাদেশ সংশিন লেদার কম্পানি লিমিটেড (সিঙ্গাপুর) ২৫.০৩ মিলিয়ন ডলার বিনিয়োগে বছরে ৩৬ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে, এতে ৪৮০ জন কর্মসংস্থান হবে।

অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেড (চীন-সিঙ্গাপুর যৌথ উদ্যোগ) ২০ দশমিক ৩ মিলিয়ন ডলারে একটি টেস্টিং ল্যাব স্থাপন করবে, যেখানে ৭৭০ জন কাজ করবে। এছাড়া বাংলাদেশের পারটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ দশমিক ১৫ মিলিয়ন ডলারে গার্মেন্টস আনুষঙ্গিক পণ্য উৎপাদন করবে, যেখানে ৪৫৭ জন কর্মসংস্থান পাবে।

বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বেপজা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেবাদান প্রক্রিয়া ক্রমাগত আধুনিকায়ন করছে। আমরা বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখব।’

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালকবৃন্দ এবং চার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা