× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন ডলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চলতি নভেম্বর মাসের প্রথম চারদিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে দেশে এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসাব অনুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৯৫ মিলিয়ন ডলার। শুধু ৪ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৪ নভেম্বর) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে (জুলাই-৪ নভেম্বর) রেমিট্যান্স ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈধ চ্যানেল ব্যবহারে প্রণোদনা সুবিধা, হুন্ডি রোধে কঠোর তদারকি এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা