নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৮:২৫ পিএম
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী আয়োজিত ‘উদ্যোক্তা মেলা ২০২৫’-এ ছিল উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও বটতলা প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক ও উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
মেলার শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, পিআরডি প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিনসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এবারের উদ্যোক্তা মেলায় অংশ নেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান ২৮ জন শিক্ষার্থী। নবীন উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা ও সৃজনশীল পণ্য মেলায় ঘুরতে আসা শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো: জাকিউর রহমান বলেন, ‘শুধু চাকরি নয়, চাকরি সৃষ্টির জন্যই শিক্ষার্থীদেরকে উদ্যেক্তা হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজন। এইজন্য স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন।’