প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত
মিসরে তিন বছরের বেশি সময়ের ঋণ প্রস্তাবে ৩০০ কোটি ডলারের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে এ খবর জানা গেছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যাকেজটি এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) অন্তর্ভুক্ত এবং এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সুরক্ষার সামাজিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মিসরের আর্থিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার অভাব দেখা দিয়েছে কারণ বিদেশি বিনিয়োগকারীরা কয়েক সপ্তাহে প্রায় ২ হাজার কোটি ডলার সরিয়ে নিয়েছেন।
মিসরের রাষ্ট্রীয় ব্যাংক থেকে জানা যায়, এ বছর সামগ্রিকভাবে দেশটির মুদ্রার মান কমেছে ৩৬ শতাংশ। গত সপ্তাহে ব্যাংকের মাধ্যমে সরকারিভাবে প্রতি ডলার ২৪.৭ মিসরীয় পাউন্ডে কেনাবেচা হয়েছে কিন্তু খোলাবাজারে প্রতি ডলার ৩২ থেকে ৩৩ পাউন্ডে বিক্রি হয়।
আইএমএফ থেকে বলা হয়, মিসরে বাজেট ভারসাম্য ঠিক রাখতে তাৎক্ষণিকভাবে ৩৪ কোটি ৭০ লাখ ডলার সহায়তা করা হবে।