× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীদের জন্য অনলাইনে রিটার্ন আরও সহজ হলো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২০:৪৯ পিএম

প্রবাসীদের জন্য অনলাইনে রিটার্ন আরও সহজ হলো

বিদেশে থাকা বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে করদাতাদের ই-রিটার্ন সাইটে নিবন্ধনের সময় বাংলাদেশের মোবাইল নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হতো। ফলে বিদেশে থাকা অনেক করদাতা নিবন্ধন করতে পারতেন না। এখন থেকে ওটিপি পাঠানো হবে তাদের ই-মেইলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদেশে অবস্থানরত করদাতারা আর দেশের মোবাইল সিমের ওপর নির্ভর না করেই সহজে রিটার্ন দাখিল করতে পারবেন। এতে প্রবাসীদের জন্য ই-রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত হলো।

এনবিআর জানিয়েছে, চলতি ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের সাড়া আগের বছরের তুলনায় অনেক বেশি। ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ নির্দেশনায় ৬৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণ, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সকল করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের বাধ্যবাধকতা নেই, তারাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইন রিটার্ন দাখিলের অন্যতম সুবিধা হলো, এটি পুরোপুরি কাগজবিহীন ও তাৎক্ষণিক। করদাতা রিটার্ন জমা দেওয়ার পরপরই ই-রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ নিজে প্রিন্ট করে নিতে পারেন। এ কারণেই বিদেশে থাকা অনেক করদাতা স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে আগ্রহী হচ্ছেন।

বিদেশে অবস্থানরত করদাতাদের নিবন্ধন সহজ করতে এনবিআর জানিয়েছে, তারা যদি পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসার সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে [email protected] ঠিকানায় আবেদন করেন, তবে এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধনের লিংক পাঠাবে। ওই লিংক ব্যবহার করে তারা সহজেই ই-রিটার্ন পোর্টালে প্রবেশ করে রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর আরও জানায়, অনলাইন রিটার্ন দাখিলের সময় কোনো দলিল বা কাগজপত্র আপলোড করতে হয় না। তবে যেসব তথ্যের ভিত্তিতে করদাতা তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য প্রদান করবেন, সেগুলো নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে।

সংস্থাটি দেশে ও বিদেশে থাকা করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন জমা দিতে অনুরোধ করেছে এনবিআর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা