× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:১৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:১৭ পিএম

বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে  ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে সোমবার থেকে বুধবার তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ  থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত চলবে। 

সোমবার বিকালে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, শুল্ক স্টেশন কাস্টমসের  সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন, বুড়িমারী  ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা আশরাফুল ইসলাম। তবে ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে। তিন দিন বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে সকল কার্যক্রম চালু থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা