পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫ ২০:১৭ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে সোমবার থেকে বুধবার তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত চলবে।
সোমবার বিকালে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, শুল্ক স্টেশন কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন, বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। তবে ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে। তিন দিন বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে সকল কার্যক্রম চালু থাকবে।