× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসি অনন্য ভূমিকা রাখছে: চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৫২ পিএম

টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসি অনন্য ভূমিকা রাখছে: চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান বলেছেন, দক্ষ কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলে টেকসই কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে বিএডিসি অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) বিএডিসি’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষি ভবনের সেমিনার হলে আয়োজিত এই সভায় সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিএডিসি’র চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির মেরুদন্ড হলো কৃষি। কৃষি ছাড়া দেশের অর্থনীতি ব্যবস্থা কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আর এ কৃষি ব্যবস্থাপনাকে টেকসইরূপে গড়ে তোলার ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএডিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ, সুষম নন- ইউরিয়া সার এবং সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিএডিসি’র রয়েছে এক উজ্জ্বল অধ্যায়। সংস্থার কার্যক্রমের ব্যাপকতা, ধরণ পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু হিসেবে বিএডিসিকে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, আন্তরিকতা ও অধিক দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্ম সম্পাদনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এক অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা