× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সিতে ‘দ্য লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ’ এর উদ্বোধন বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ২১:০৪ পিএম

ঢাকা রিজেন্সিতে ‘দ্য লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ’ এর উদ্বোধন বুধবার

দেশীয় ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্য এবং সমৃদ্ধির সাক্ষর নিয়ে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠান ‘দ্য লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ।’ এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের অপ্রচলিত ও হারিয়ে যাওয়া খাবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 


সব শেফদের তত্ত্বাবধানে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমজমাট আয়োজনে কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত থাকবেন ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ, উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি অতিথি ও ফুড ক্রিটিক্স, বিভিন্ন দূতাবাস ও এয়ারলাইন্সের বিশিষ্ট অতিথিরা। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আই এইচ, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মো. মাহমুদ হাসান,  নির্বাহী শেফ মোহাম্মদ আলী।


সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, উৎসবটি আজ ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্র্যান্ডডিওস রেস্টুরেন্টে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অতিথিরা এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন এবং সঙ্গে থাকবে ইন্সট্রুমেন্টাল মিউজিক।

ঐতিহ্যবাহী নানা খাবারে সাজানো এই বিশাল আয়োজনে খাবারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫৫৫ টাকা (জনপ্রতি)। সঙ্গে থাকবে গেস্টদের জন্য সারপ্রাইজ র‍্যাফেল ড্র। এ ছাড়া সিলেক্টেড কার্ড হোল্ডাররা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এ ছাড়া ঢাকা রিজেন্সির লয়াল্টি প্রোগ্রাম প্রিমিয়ার ক্লাব মেম্বাররা ব্যুফে ডিনারে অগ্রাধিকার পাবেন।


এই আয়োজনে উপভোগ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেমন- পুরান ঢাকার বাখরখানি, চট্টগ্রামের মেজবান মাংস, রাজশাহীর চাপাটি, খুলনার চুইঝাল, কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালাইয়ের রুটি, চাটগাঁওয়ের কালাভুনা এবং সিলেটের সাতকড়া মাংসসহ আরও নানা রকম মুখরোচক খাবার। মিষ্টি মণ্ডার ভেতরে নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোণার বালিশ মিষ্টি, বরগুনার চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, মেহেরপুরের রসকদম্ব সঙ্গে থাকছে হরেক রকমের ভর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা