× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর অব্যাহতির সিদ্ধান্ত সংসদের মাধ্যমে নেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২২:১৪ পিএম

কর অব্যাহতির সিদ্ধান্ত সংসদের মাধ্যমে নেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের কনফারেন্স হলে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। মিট দ্য বিজনেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস বিজনেস (ব্যবসা)। ব্যবসা বাড়লে রাজস্ব বাড়বে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমাদের কেন্দ্রের নির্দেশ অনেক সময় ফিল্ড অফিসাররা মানে না। আপনারা অভিযোগ করলে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।’ 

তিনি বলেন, ‘আমরা ট্যাক্স নেব যেটা আইনে আছে। জোর করে কোনো ট্যাক্স আদায় করব না। জমি দিলাম চাষ করতে। কী সার লাগবে। শ্রমিক লাগবে। তা দিয়ে যা ফসল ফলাতে হবে। কত ফসল হলো সেটা দেখার বিষয় না। আইন-কানুন, বিধিবিধান মানলে রাজস্ব আসবে। রাজস্ব বোর্ডের কোনো অফিসার অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যাখ্যা দেওয়ার পরও কোনো অফিসার যদি তা না মানে অন্যায়ভাবে ভ্যাট আদায় করে তাহলে তার নির্দেশনা মানবেন না। প্রয়োজনে তার বিরুদ্ধে অভিযোগ করবেন। আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। অ্যাকশনে যাব।’ 

তিনি আরও বলেন, ‘যারা বিদেশ থেকে ব্যবসা করতে এসেছেন তারা যেন সুন্দরভাবে ও শান্তিমতো ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। রাজস্ব আদায় আমাদের মূল কথা না। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্ট করতে চাই। এক্ষেত্রে কোনো অবহেলা মানা হবে না। এখানে (এনবিআর) অনেক বেশি মাথা হয়ে গেছে। কোনো সমস্যা হলে একজন আরেক জনের কাছে পাঠায়। পিলো পাস হয়। এটা দূর করতে হবে। দর কষাকষি থেকে বের হতে হবে।’

তিনি বলেন, ‘ব্যবসার পরিবেশ সুষ্ঠু আছে কি না তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীরা কর ফাঁকি দিচ্ছে কি না তাও দেখা এনবিআরের কাজ।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে কারও সঙ্গে অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অনিয়মকারী কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা