প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১৮:৩২ পিএম
টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব নিয়ে এলো শাওমি রেডমি প্যাড ২। ট্যাবটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও সাউন্ড সিস্টেম। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ প্যাডটির দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা ও ২৫ হাজার ৯৯৯ টাকা।
প্যাডটির ১১ ইঞ্চি সাইজের হাই রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। শাওমি রেডমি প্যাড ২ এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর শক্তিশালী ৯০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। এতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর। এছাড়াও প্যাডটিতে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তো আছেই।
গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাচ্ছে।