× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৭৩৪ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ২১:০৩ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

চলতি অক্টোবরের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ছয় হাজার ৭৩৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে দুই কোটি ২০ লাখ ডলার বা তিন দশমিক ৮০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০২ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৩০ শতাংশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা