× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমদানির পাশাপাশি রপ্তানিও বাড়াতে হবে : শহিদুল ইসলাম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১৭:২১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫ ১৭:২৭ পিএম

আমদানির পাশাপাশি রপ্তানিও বাড়াতে হবে : শহিদুল ইসলাম

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) বলেছেন, দেশের রাজস্ব বৃদ্ধিতে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি হচ্ছেÑ যা অর্থনীতিকে চাঙ্গা রাখছে। তবে, শুধুমাত্র আমদানির ওপর নির্ভর না করে রপ্তানিও বৃদ্ধি করতে হবে, এটাই এখন সময়ের দাবি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট, জিরোপয়েন্ট এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের বন্ধের পর আজ থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, রপ্তানি বাড়াতে হলে আমাদের স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বিদেশে বাংলাদেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। সরকার এ লক্ষ্যেই কাজ করছে।

এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী অতিরিক্ত সচিব মোছা. হুমায়েরা বেগম, পিএস মো. রেজাউল করিম, হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. সাব্বির হোসেন এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা