× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১২:৩৮ পিএম

ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা ছয়দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে প্রাণ ফিরেছে। শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই ব্যস্ততা বাড়ে বন্দরে। আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালক শামীম হোসেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয়দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন দু’দেশের ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তারিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, দুর্গাপূজায় লম্বা ছুটির কারণে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। আজ (শনিবার) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট।

এদিকে, আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারি ও বন্দর শ্রমিকরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন জানান, দুর্গাপূজার ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। এবার শারদীয় দুর্গাপূজার ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত কিছুটা বেড়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পাঁচ হাজার ৫০ জন যাত্রী এই চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। দেশে ফিরেছেন চার হাজার ৪৩০০ জন।

পরিচালক শামীম হোসেন জানান, শনিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা