× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবিএসের পরিবারের আয় ও ব্যয়ের জরিপ পরিদর্শন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:৩১ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:৩৯ পিএম

রাজধানীর সবুজবাগে নির্বাচিত গণনা এলাকার খানাসমূহে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রবা ফটো

রাজধানীর সবুজবাগে নির্বাচিত গণনা এলাকার খানাসমূহে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রবা ফটো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালনাধীন পরিবারের আয় ও ব্যয়ের জরিপ (এইচআইইএস)-২০২২ এর ১৮তম টার্মের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগে নির্বাচিত গণনা এলাকার খানাসমূহে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রমের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর সার্বিক উন্নয়নে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এ জরিপের মাধ্যমে দেশের দারিদ্র্য পরিস্থিতির সর্বশেষ চিত্র পাওয়া যাবে।

সেখানে উপস্থিত ছিলেন ড. শাহনাজ আরেফিন, এনডিসি, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ড. দিপংকর রায়, যুগ্ম সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মহিউদ্দিন আহমেদএমপিএইচ, প্রকল্প পরিচালক, এইচআইইএস ২০২০-২১ প্রকল্প এবং যুগ্ম পরিচালক, বিভাগীয় পরিসংখ্যান অফিস, ঢাকা, উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, ঢাকা ও প্রকল্প টিমের অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। মোট ১৮টি টার্মের (প্রতিটি ২০ দিন) মাধ্যমে সারা দেশের ৭২০টি নমুনা এলাকার ১৪ হাজার ৪০০টি নমুনা খানায় এ জরিপের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে ১৭টি টার্মের তথ্য সংগ্রহকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১৮-তম টার্মের কাজ চলমান রয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মাঠপর্যায় হতে সকল টার্মের তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পন্ন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা