× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্রণী ব্যাংকের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৭:৩৩ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৬ পিএম

অগ্রণী ব্যাংকের সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমঝোতা স্মারক

অগ্রণী ব্যাংক লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালার আওতায় এ সমঝোতা স্বাক্ষরিত হয়। গৃহ নির্মাণ থেকে শুরু করে জমিসহ তৈরি বাড়ি ক্রয় ও ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (সিএফও) মোহাম্মেদ দীদারুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা