× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগদ-এ মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করলে ২০০ টাকা পর্যন্ত বোনাস

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম

নগদ-এ মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করলে ২০০ টাকা পর্যন্ত বোনাস

নগদ-এ মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করলে ২০০ টাকা পর্যন্ত বোনাস

মাস্টারকার্ড থেকে নগদ অ্যাপে তিন হাজার টাকা বা সাত হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস। ‘নগদ’ অ্যাপে কার্ড থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। এবার সেই গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল নগদ। 

নগদ অ্যাপ ব্যবহারকারীরা এই অফার চলা অবস্থায় তিন হাজার টাকা অ্যাড মানি করলে ৬০ টাকা বোনাস পাবেন। আর একইভাবে সাত হাজার টাকা অ্যাড মানি করলে ১৪০ টাকা বোনাস পাবেন। প্রত্যেক গ্রাহক দুটি অফার একবার করে গ্রহণ করতে পারবেন। একজন গ্রাহক ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।

এই অফারে বোনাস পেতে গেলে নগদ অ্যাপ থেকে অ্যাড মানি অপশনে গিয়ে কার্ড টু নগদ নির্বাচন করতে হবে। এরপর মাস্টারকার্ড অপশন নির্বাচন করে তিন হাজার বা সাত হাজার টাকা অ্যাড করতে হবে। গ্রাহক অ্যাড মানি করার তিন কর্ম দিবসের মধ্যে বোনাসের টাকা তার নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 

নগদ-এর সকল গ্রাহকের জন্য এই ক্যাম্পেইনটি উন্মুক্ত। তবে বোনাস পাওয়ার জন্য গহকের অবশ্যই ফুল প্রোফাইল কার্যকর একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। 

এই অফার পাওয়ার যোগ্য হয়ে কেউ অ্যাড মানি করেও বোনাস না পেলে ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তিনি বোনাসটি পেয়ে যাবেন। ক্যাম্পেইনটি চলবে ১০ ডিসেম্বর থেকে আগামী ৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্যকোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না। এ ছাড়া অ্যাড মানি করার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিজের তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন। 

এই ক্যাম্পেইন বিষয়ে বলতে গিয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকের লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার কার্ড থেকে অ্যাড মানি করলে বোনাস দিচ্ছে নগদ। আমরা আশা করি, এতে মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনের সাথে অভ্যস্ত হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা