× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি ও ঔষধ শিল্পে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন, মিমপেক্স ও গুডম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪ পিএম

কৃষি ও ঔষধ শিল্পে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন, মিমপেক্স ও গুডম্যান

কীটনাশক কোম্পানি মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড এবং মিমপেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ গড়ে তুলেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন।    

সম্প্রতি ঢাকায় গ্রামীণফোনের হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন এবং মিমপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এম সাইদুজ্জামানের উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপস অ্যান্ড অপারেশনস আরভিদ চৌধুরী, হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস ঢাকা নর্থ সৌগত বিশ্বাস এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফারহানা সীমা, গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মো. আরিফ হোসেন, এইচআর লিড মো. হারুন অর রশিদ এবং মিমপেক্স গ্রুপের এইচআর লিড মোহাম্মদ রশিদ উজ জামান। 

গ্রামীণফোনের হেড অব ইমার্জিং অ্যাকাউন্টস এস. এম. জাহেদুল আরেফিন বলেন, “একটি উদ্ভাবনমুখী টেলকো-টেক কোম্পানি হিসেবে প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক সেবার মাধ্যমে ব্যবসায়িক খাতগুলোর ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। মিমপেক্স ও গুডম্যানের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে সেই প্রতিশ্রুতিই পূরণ করতে চাই আমরা। এর ফলে তাদের কার্যপ্রবাহ বাড়বে এবং আরো সুবিধা পাবেন তাদের গ্রাহকরা। বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যের মতো দুটি গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘমেয়াদী রূপান্তরের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।”  

মিমপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এম সাইদুজ্জামান বলেন, “আমাদের দক্ষতা ও উদ্ভাবনে নতুন পথ উন্মোচন করেছে গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির মাধ্যমে সেবার মানে এবং গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করবে এই উদ্যোগ।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা