× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোষণার আগেই বাজারে তেলের দাম বৃদ্ধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৭ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে। গত তিন-চার দিনে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭০-১৭২ টাকা এবং সুপার পাম অয়েল ১৫৫-১৬০ টাকায় বিক্রি হয়েছে। চার দিন আগেও এই দাম ছিল যথাক্রমে ১৬৯ ও ১৫০ টাকা।

খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরাতেও বেড়েছে। বর্তমানে এক ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৪০০ টাকা এবং সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার থেকে বেড়ে ৩১ হাজার টাকা হয়েছে।

যদিও বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে লিটারপ্রতি এক টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়, এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বাজারে ইতোমধ্যেই দাম বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, বোতলজাত তেলের খুচরা দাম স্থিতিশীল থাকলেও পাইকারি পর্যায়ে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। গত ৩ আগস্ট নির্ধারিত দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা