× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২১ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

চলতি মাসের ২২ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স আসে ১৭৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। তুলনামূলকভাবে এ বছর প্রবাসী আয় বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা শতকরা ১৮.৪০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বরের ২২ দিন পর্যন্ত) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। তুলনামূলকভাবে গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৫৯০ কোটি ডলার। অর্থবছর ভিত্তিতে এ সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৮.৪০ শতাংশ।

এর আগে, চলতি অর্থবছরের জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে পুরো মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা